ডাউনলোডের শীর্ষে টেলিগ্রাম

৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:৫৫  
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি ইস্যুতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে টেলিগ্রাম। ব্যক্তিগত তথ্য শেয়ারের শঙ্কায় অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে যুক্ত হয়েছেন। টেলিগ্রামের জনপ্রিয়তা এতোটাই বেড়েছে যে গতমাসে বিশ্বে ডাউনলোডের শীর্ষে ছিলো নন-গেমিং অ্যাপটি। সম্প্রতি সেন্সর টাওয়ার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে বিশ্বে সবচেয়ে বেশিবার ডাউনলোড হয়েছে টেলিগ্রাম। অ্যাপটি ছয় কোটি ৩০ লাখের অধিক ডাউনলোড হয়েছে। যদিও ডিসেম্বরে গুগল প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া নন-গেমিং অ্যাপের তালিকায় টেলিগ্রামের অবস্থান ছিলো নবম। ভারত থেকে সবচেয়ে বেশিবার টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। অ্যাপটির মোট ডাউনলোডের ২৪ শতাংশই ভারত থেকে সম্পন্ন হয়েছে। এছাড়া ১০ শতাংশ ডাউনলোড নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। প্রতিবেদন মতে, নন-গেমিং অ্যাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিগন্যাল, যেটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে পিছনে ফেলে দিয়েছে। আর ছয় কোটি ২০ লাখের অধিক ডাউনলোড নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে টিকটক। ডিবিটেক/বিএমটি